Currently Empty: ৳ 0.00
Blog
সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়তে চান? কিন্তু কঠিন কোডিং দেখে ভয় পাচ্ছেন? এই লেখাটি আপনার জন্য।

আমাদের ইনবক্সে বা বিভিন্ন গ্রুপে প্রতিদিন শত শত মেসেজ আসে— “ভাইয়া, সাইবার সিকিউরিটি শিখতে চাই, হ্যাকিং শিখতে চাই। কিন্তু আমি তো একদম বিগিনার, কিছুই জানি না। আমার দ্বারা কি সম্ভব?”
সত্যি বলতে, এই ফিল্ডটা একটু ভয়ের মনে হতে পারে। লিনাক্স, নেটওয়ার্কিং, কোডিং—এসব শুনে অনেকেই শুরু করার আগেই হাল ছেড়ে দেন। কিন্তু একটা গোপন কথা বলি? সাইবার সিকিউরিটির এমন একটা সেক্টর আছে, যেখানে কাজের ডিমান্ড প্রচুর, কম্পিটিশন কম, আর বিগিনার হিসেবে শুরু করাটাও তুলনামূলক সহজ।
সেটা হলো— Malware Cleanup & Hacked Website Recovery।
সহজ বাংলায় বললে— হ্যাক হওয়া ওয়েবসাইট ঠিক করা।
কেন এই স্কিলটা এখন হট কেক? 🍰
একটু ভেবে দেখুন, বর্তমান বিশ্বে ৪৩% ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট হ্যাক হচ্ছে। কারও সাইটে ম্যালওয়্যার ঢুকছে, কারও সাইট রিডাইরেক্ট হয়ে জুয়ার সাইটে চলে যাচ্ছে, আবার কারও সাইটে অদ্ভুত জাপানিজ লেখা শো করছে (Japanese SEO Spam)।
এখন এই সাইটগুলোর মালিক কারা? এরা বিজনেস ওনার। যখন তাদের শখের বা ব্যবসার সাইটটা হ্যাক হয়, তারা পাগল হয়ে যায় ওটা ঠিক করার জন্য। তারা ডেভেলপার খোঁজে না, তারা খোঁজে “সিকিউরিটি এক্সপার্ট”। আর ঠিক এই জায়গাতেই মার্কেটে গ্যাপ আছে। কাজ জানা দক্ষ মানুষের অভাব।
Upwork বা Fiverr-এ গিয়ে একটু ‘Malware Removal’ লিখে সার্চ দিলেই বুঝবেন, ক্লায়েন্টরা এক একটা সাইট ঠিক করার জন্য ৫০ থেকে ২০০ ডলার পর্যন্ত দিতে রাজি থাকে। কারণ তাদের কাছে সাইটটা বাঁচানোই আসল।
আমি তো নতুন, এই কোর্স কি আমার জন্য? 🤷♂️
অনেকেই ভাবেন, “আমি তো সায়েন্সের স্টুডেন্ট না” বা “আমি তো কোডিং পারি না”। ভাই, এই কোর্সটা আমরা ডিজাইনই করেছি তাদের কথা মাথায় রেখে, যারা একদম শূন্য থেকে শুরু করতে চায়। আপনার যদি কম্পিউটার চালানোর বেসিক জ্ঞান থাকে আর শেখার ধৈর্য থাকে, তবেই আপনি পারবেন।
আমাদের “Professional Malware Cleanup & Hacked Website Recover“ কোর্সটি কোনো সাধারণ থিওরিটিক্যাল কোর্স না। এখানে আমরা আপনাকে জাস্ট কয়েকটা টুলস বা প্লাগিন চালানো শিখিয়ে ছেড়ে দেবো না।
এই কোর্সে আসলে কী শেখানো হবে? (একটু ডিটেইলে বলি)
আমরা আপনাকে শেখাবো একজন ডাক্তারের মতো চিন্তা করতে।
- রোগ ধরা: হ্যাকটা আসলে হলো কীভাবে? কোন ফাইল দিয়ে ম্যালওয়্যারটা ঢুকলো?
- অপারেশন: শুধু অটোমেটিক স্ক্যানার না, ম্যানুয়ালি ফাইল ম্যানেজার, ডেটাবেস ঘেঁটে কীভাবে ভাইরাস রিমুভ করবেন।
- ভ্যাকসিন: সাইট ঠিক করার পর এমনভাবে সিকিউরিটি সেটআপ করা (Hardening), যেন ভবিষ্যতে হ্যাকাররা সহজে আর ঢুকতে না পারে।
এছাড়া জাপানিজ স্প্যাম, ব্ল্যাকলিস্ট রিমুভাল, ব্যাকডোর (Backdoor) খুঁজে বের করার মতো অ্যাডভান্স টপিক তো থাকছেই।
কেন আমাদের কাছেই শিখবেন?
মার্কেটে তো অনেক রিসোর্স আছে। কিন্তু আমাদের এই কোর্সের বিশেষত্ব হলো— এটা ১০০% প্র্যাকটিক্যাল এবং রিয়েল লাইফ ওরিয়েন্টেড।
- লাইভ সাপোর্ট: ভিডিও দেখে আটকে গেলে আমরা আছি। ডিসকাশন গ্রুপে সবসময় মেন্টররা অ্যাক্টিভ থাকেন।
- চাকরির সুযোগ: যারা খুব ভালো করবেন, তাদের জন্য আমাদের টিমের সাথে রিয়েল প্রজেক্টে কাজ করার সুযোগ থাকছে। এটা কিন্তু মুখের কথা না, আমরা সত্যিই স্কিলড লোক খুঁজছি।
- মার্কেটপ্লেস গাইডলাইন: কাজ তো শিখলেন, কিন্তু ক্লায়েন্ট পাবেন কই? কোর্সের শেষে ফ্রিল্যান্সিং নিয়ে স্পেশাল গাইডলাইন থাকবে।
শেষ কথা
বসে থেকে সময় নষ্ট না করে একটা ‘High Income Skill’ নিজের ঝুলিতে ভরে ফেলুন। সাইবার সিকিউরিটিতে ঢোকার এটাই হতে পারে আপনার সেরা এন্ট্রি পয়েন্ট।
কোর্সটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা এনরোল করতে আমাদের ওয়েবসাইটে ঢুঁ মারতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। আমরা আছি আপনার অপেক্ষায়। https://wa.me/+8801951045900
হ্যাপি লার্নিং!



